সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে মোবাইল কোর্টের অভিযান ॥ অতিরিক্ত দামে এলপিজি বিক্রি করায় ৩ হাজার বালু উত্তোলনের দায়ে দুই লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। গতকাল রোববার (১১ জানুয়ারি ২০২৬) মাধবপুর বাজার ও জগদীশপুর বাজার এলাকায় এলপিজি সিলিন্ডার গ্যাসের দোকানগুলোতে তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্য মেনে চলার নির্দেশনা দেওয়া হয় এবং ভবিষ্যতে অনিয়ম করলে আরও কঠোর শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়।
এদিন পৃথক আরেকটি অভিযানে নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় ইকরাম মিয়াকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে মাধবপুর থানা পুলিশের একটি টিম সার্বিকভাবে সহযোগিতা করে। মাধবপুর সহকারী কমিশনার ( ভুমি) মুজিবুল ইসলাম জানিয়েছে, জনস্বার্থ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি কিংবা অবৈধ বালু উত্তোলন ও পরিবহন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com