সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে এয়ারগান ও দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত কিতাব আলী আটক নবীগঞ্জে দ্রুতগামী পিকআপ চাপায় প্রাণ গেলো সিএনজি চালক মিন্টুর “হবিগঞ্জে সাংবাদিকতার ৫৭ বছর” গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে বিপুল চোলাই মদ উদ্ধার ॥ আটক ২ কোনো দুর্নীতি খালেদা জিয়াকে স্পর্শ করতে পারেনি-জিকে গউছ তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে-সৈয়দ ফয়সল নবীগঞ্জে এলপি গ্যাসের দাম বেশি রাখায় ডিস্ট্রিবিউটরকে জরিমানা শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের প্রস্তুতি সভা বানিয়াচঙ্গ উপজেলা ছাত্রলীগ সভাপতি মামুনের কারাদন্ড হবিগঞ্জ-২ আসনে নির্বাচনী আচরণ বিধি মানার নির্দেশনা জারি

নিখোঁজের ৩ দিন পর তেঘরিয়া গ্রামের মাদরাসা ছাত্রের চোখ উপড়ানো লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নিখোঁজের ৩ দিন পর খোয়াই নদীর ঢালু থেকে রাজি বিন মাহবুব (৯) নামে এক মাদরাসা ছাত্রের চোখ উপড়ে ফেলা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, তাকে হত্যা করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সদর মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। রাজি বিন মাহবুব হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। সে শায়েস্তানগর দারুন্নাজাত হিফজুল কোরআন মাদরাসার ছাত্র ছিল।
রাজি বিন মাহবুবের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি বিকেল সাড়ে ৫টা পর্যন্ত রাজি সহপাঠীদের সঙ্গে ঈদগাহ মাঠে খেলাধুলা করছিল। এরপর সে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এরই মধ্যে গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে বাড়ির অদূরে খোয়াই নদীর ঢালুতে তার লাশ দেখতে পান স্থানীয়রা। তার বাম চোখটি উপড়ে ফেলা হয়েছে।
খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ রায় সরকারসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
পুলিশ প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করছে। তার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ঘটনার তদন্ত শুরু করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com