শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলার জন্য সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে

  • আপডেট টাইম শনিবার, ১৮ অক্টোবর, ২০১৪
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, বিএনপি-জামায়াত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের এই ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি সরকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও বিদ্যুৎ খাত সহ সর্বক্ষেত্রে যে উন্নয়নের স্বাক্ষর রেখে চলেছে তা জনগনকে বোঝাতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকার কৃষি বান্ধব সরকার। কৃষককে সঠিক সময়ে সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দিয়ে পাশে দাড়াচ্ছে বলে আজ দেশে খাদ্যের ঘাটতি নেই।
গতকাল বিকেলে ধুিলয়াখাল জেল গেইটের পাশে আঞ্চলিক যুবলীগের উদ্যোগে ঈদ পুর্নমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
আবু মিয়ার সভাপতিত্বে ও এম এ কাইয়ুম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক এডঃ আব্দুল মোছাব্বির বকুল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুকিত, মোঃ ছালেক মিয়া, মোঃ সামছু মিয়া, হাবিবুর রহমান খান, মোঃ শরিফ মিয়া, মোঃ আলা উদ্দিন, যুবলীগ নেতা কবির আনছারী, মোঃ খেজুর মিয়া, সান্তু মিয়া, সেলিম মিয়া, মোঃ আব্দুল কাদির, মোঃ আল আমিন, আঃ কাইয়ূম, মোঃ আব্দুল মালেক প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com