মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের ইন্তেকাল ॥ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কৃতি সন্তান ও বীর মুক্তিযোদ্ধা মো. জালাল উদ্দিনের (ময়না) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৯টা ২৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে উপজেলার ৪নং ইউনিয়নের অন্তর্গত যাত্রাপাশা গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ৬ কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে যাত্রাপাশাসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
১৯ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা যাত্রাপাশা দাঘু শেখের মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম সাথীর নেতৃত্বে একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে। পরে আশকর উল্লাহ জামে মসজিদ কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দাফন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা মো. জালাল উদ্দিন (ময়না) সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার টেকেরঘাট এলাকায় ৫নং সেক্টরের অধীনে সম্মুখসারির একজন সাহসী যোদ্ধা হিসেবে যুদ্ধ করেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে তাঁর অসীম সাহসিকতা ও ত্যাগের কথা জানাযায় উপস্থিত অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, দেশমাতৃকার স্বাধীনতা অর্জনে জালাল উদ্দিন (ময়না)-এর অবদান জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর), সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসাইন মারুফ, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, ৪নং ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক সালাহ উদ্দিন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু ও সাধারণ সম্পাদক মো. আব্দাল মিয়া প্রমুখ।
জানাযায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করে বীর এই মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানান। জানাযাস্থল সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশে পরিণত হয়। উপস্থিত রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com