বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে উভয় পক্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মান্দারকান্দি গ্রামের ইদ্রিছ মিয়া ও শামু ভট্টাচার্যের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল বিকেলে স্থানীয় বাজারে ইদ্রিছ মিয়া ও শামু ভট্টাচার্যের মধ্যে উত্তপ্ত কথাবার্তা হয়। এ ঘটনায় খবর পেয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে। সংঘর্ষে উভয় পক্ষে অর্ধশতাধিক আহত হয়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ১০জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোনায়েম মিয়া জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com