শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

হবিগঞ্জ সদর হাসপাতালের নতুন ভবনের কার্যক্রম শুরু

  • আপডেট টাইম শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের নতুন ভবনের কার্যক্রম শুরু হয়েছে। এতে করে রোগীদের মাঝে স্বস্থি এলেও দালালদের ভোগান্তি কমেনি বলে অভিযোগ করেন অনেকে। হাসপাতালের পুরাতন ভবন বন্ধ করে দিয়ে ২৫০ শয্যা হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। জরুরি বিভাগসহ বিভিন্ন এক্সরে, আল্ট্রা, অন্যান্য পরীক্ষা নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। এখন রোগীদের তেমন একটা ভোগান্তি পোহাতে হয় না। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনের নিচে ডাক্তার, নার্স ও ওয়ার্ড বয়রা সেবা দিচ্ছেন। রোগী ও তাদের স্বজনরা জানান, কিছুটা স্বস্থি ফিরে এলেও দালালদের কারণে ভোগান্তিতে পড়তে হয়। জরুরি বিভাগের সামনে গেলেই বিভিন্ন অজুহাতে প্রাইভেট হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষার নামে গলাকাটা টাকা আদায় করে। তারা এ ভোগান্তিতে থেকে মুক্তি চান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com