সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জ প্রেসক্লাবের পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন

  • আপডেট টাইম শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের ২০২৬ সালের কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এর আগে গত ২৯ নভেম্বর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। গঠিত নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক ও প্রকাশক মো. ফজলুর রহমান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন যথাক্রমে- রাসেল চৌধুরী, এটিএম সালাম, ছনি আহমেদ চৌধুরী ও অলিউর রহমান অলি। কার্যনির্বাহী কমিটি সূত্রে জানা গেছে, কমিশন দ্রুতই নির্বাচন তফসিল ঘোষণা ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com