বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সীমান্তে বিজিবির বিশেষ অভিযান ভারতীয় জিরা ও যানবাহন জব্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও একটি ডিআই ছোট পিকআপ জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্য ও যানবাহনের মোট সিজার মূল্য প্রায় ১৭ লক্ষ ২০ হাজার টাকা। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল গতকাল সোমবার (১ ডিসেম্বর) সকালে সীমান্ত এলাকা থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। সকাল প্রায় ৯টার দিকে একটি ডিআই ছোট পিকআপ গাড়িকে থামানোর সংকেত দিলে তা থামে। পরবর্তীতে তল্লাশিতে গোখাদ্যর বস্তার আড়ালে লুকানো অবস্থায় মালিকবিহীন ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এ সময়ে পিকআপসহ জিরাগুলো জব্দ করতে সক্ষম হয় টহল দলটি। জব্দকৃত পণ্য ও আটককৃত গাড়িটি পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, চোরাচালান চক্রকে চিহ্নিত ও গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি সীমান্ত অঞ্চলে মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে বিজিবি সংশ্লিষ্ট এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com