বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

একযোগে হবিগঞ্জের ৯ থানার অফিসার ইনচার্জ বদলী

  • আপডেট টাইম বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের ৫২৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদায়নের জন্য লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগেই থানার ওসিদের পদায়ন হলো। নির্বাচনে দায়িত্ব পালন ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য লটারি করে ওসি পদায়নের আগে সৎ, নিরপেক্ষ পরিদর্শকের তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়। তার উপর ভিত্তি করেই এই লটারি অনুষ্ঠিত হয়।
এর মধ্যে হবিগঞ্জ জেলার ৯ থানা রয়েছে। হবিগঞ্জের নবীগঞ্জ থানার নতুন ওসির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার মো. মোনায়েম মিয়া, শায়েস্তাগঞ্জের নতুন ওসির দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহের মো. আবুল কালাম, হবিগঞ্জ সদর মডেল থানার ওসির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার মো. দেলোয়ার হোসেন, মাধবপুরের ওসি হয়েছেন মানিকগঞ্জের মো. মাহবুব মোরশেদ খান, বাহুবলের নতুন ওসি হয়েছেন কুমিল্লার মো. সাইফুল ইসলাম, চুনারুঘাটের নতুন ওসি হয়েছেন জামালপুরের শফিকুল ইসলাম, বানিয়াচঙের নতুন ওসি হয়েছেন কিশোরগঞ্জের শরীফ আহমেদ, আজমিরীগঞ্জের নতুন ওসি হয়েছেন মো. আকবর হোসেন. লাখাই থানার নতুন ওসির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার মো. জাহিদুল হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com