বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা

  • আপডেট টাইম বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। গতকাল মঙ্গলবার দুপুরে ইউএনও মো. রুহুল আমিন হঠাৎ করে প্রেসক্লাব কার্যালয় পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নেন। প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী। সভায় ইউএনও মো. রুহুল আমিন সাংবাদিকতার স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নবীগঞ্জ প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সভায় বক্তব্য দেন- উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ, নবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, উত্তম কুমার পাল হিমেল, সরওয়ার শিকদার, সিনিয়র সাংবাদিক সুবিনয় রায় বাপ্পী, প্রেসক্লাবের সহ-সভাপতি মুরাদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, নির্বাহী কমিটির সদস্য অলিউর রহমান অলি, সদস্য হাবিবুর রহমান চৌধুরী শামীম, নিজামুল হক চৌধুরী, শাহরিয়ার আলম শাওন, ইকবাল হোসেন তালুকদার, সাগর আহমদ, জুয়েল আহমদ ও স্বপন রবিদাশ প্রমুখ। মতবিনিময়ে ইউএনও রুহুল আমিন সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও উন্নয়নমূলক কাজ তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। নবীগঞ্জের সামগ্রিক উন্নয়ন ও সুশাসনে প্রেসক্লাবকে আরও শক্তিশালী ভূমিকা রাখতে হবে। তিনি প্রেসক্লাবের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রতি সমর্থন জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com