বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ-২-এর আওতায় পৃথক অভিযানে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মাধবপুর উপজেলার বেঙ্গাডোবা এলাকা থেকে ইকবাল পাঠানকে গ্রেফতার করা হয়। তিনি মাধবপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। ইকবাল পাঠান নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের আব্দুস সালামের ছেলে।
এছাড়া ইতোপূর্বে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা এলাকা থেকে কাওছার আহম্মেদকে আটক করে পুলিশ। তিনি মাধবপুর উপজেলা যুবলীগের সদস্য এবং ১১ নম্বর বাঘাসুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. জহির মিয়ার ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই শাহানুর ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে এসআই বিজয় জানান, কাউছার আহমেদকে ছাড়িয়ে নিতে বিভিন্ন মহল থেকে তদবির করা হলেও পুলিশ তা আমলে নেয়নি। অপরাধ দমনে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
স্থানীয়দের মতে, ‘ডেভিল হান্ট’ ফেজ-২ অভিযানের মাধ্যমে এলাকায় অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থান স্পষ্ট হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com