বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে আগুন ॥ সর্বত্র আতঙ্ক

  • আপডেট টাইম রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ বাংলাদেশের বৃহত্তর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সামিট পাওয়ার ৯৫০ মেঘাওয়াট বিবিয়ানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। এতে সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল শনিবার (৬ই ডিসেম্বর) সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষনিক ভাবে ফায়ার সার্ভিসের লোকজন এসে ও পাওয়ার প্লান্টের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে এলাকাবাসীর মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিভিন্ন সূত্রে জানা যায়- বাংলাদেশ বিদ্যুৎ উন্নযন বোর্ড (পিডিবি) এর নিয়ন্ত্রণাধীন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিবিয়ানা-১ এর জন্য বরাদ্দকৃত খালি জায়গায় রাখা ময়লা আর্বজনা ও পুরাতন মালামালের স্তুপে হঠাৎ করে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। এসময় আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে পাওয়ার প্ল্যান্টের মধ্যে চিৎকার শুরু হলে লোকজনের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানাযায়, ওই খালি জায়গায় বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত পরিত্যক্ত ফিল্টার, মালামাল ও শুকনো ঘাস থাকায় সেখানে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এ সময় আগুনের লেলিহান শিখা ১৫/২০ ফুট উচুতে উঠতে দেখা যায়।
তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নিজস্ব ফায়ার সার্ভিসের দল ও নবীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার হাবিব মিয়ার নেতৃত্বে আরেকটি দল এসে তাদের যৌথ চেষ্টায় প্রায় ৪০ মিনিট চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রধান প্রকৌশলী আব্দুল মান্নান জানান- এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। আমাদের ফায়ার সার্ভিসের লোকজন ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন যৌথভাবে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। তিনি বলেন, খালি জায়গায় বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত পরিত্যক্ত ফিল্টার, মালামাল ও শুকনো ঘাস থাকায় ঐখানে কে বা কারা আগুন লাগিয়ে দেয় বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com