শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ ॥ স্থবির হয়ে পড়েছে শিল্পাঞ্চল ॥ ছাঁটাই আতঙ্কে ১ লাখ ৫০ হাজার শ্রমিক চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ সদর ও ডিবি পুলিশের মোবিলাইজেশন ড্রিল উপলক্ষে মহড়া শহরের ব্যাক রোডে পৌরসভার পানি সরবরাহের পাইপ লাইন স্থাপনের কাজ শুরু শায়েস্তাগঞ্জে পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত সৈয়দ কামাল উদ্দিন আহমেদের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় আ.লীগ নেতা মানিক গ্রেফতার আনোয়ারপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বানিয়াচঙ্গে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে তুলকালাম কান্ড হবিগঞ্জ শহরে “পূবালী ব্যাংক পিএলসি” টাউন মসজিদ রোড শাখার উদ্যোগে “ক্যাশলেস ক্যাম্পেইন ও র‌্যালী” অনুষ্ঠিত

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক ॥ নির্বাচন বিঘ্নিত করার ষড়যন্ত্র করে কেউ পার পাবে না

  • আপডেট টাইম সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেছেন, আগামী নির্বাচন বিঘ্নিত করার ষড়যন্ত্র করে কেউ পার পাবেনা। নির্বাচন নির্বিঘ্ন করতে সব ধরণের পদক্ষেপ নেয়া হবে। ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। আমিও পারিনি। এবার যেন যার ভোট সে দিতে পারে সে জন্য আমরা বদ্ধপরিকর। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি পলাতক স্বৈরাচারের দুষররা নির্বাচন বিঘ্নিত করতে ষড়যন্ত্র করছে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্র রুখে দেব। জেলা সদরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় জেলা সদরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন বক্তা যানজট, পুরাতন খোয়াই নদীর অবৈধ দখল উচ্ছেদ, অলিপুর শিল্পাঞ্চলে পরিবেশ দূষণ, বনাঞ্চলে গাছ চুরি, অবৈধভাবে মূলবান সিলিকা বালু উত্তোলন এবং মাদকসেবীদের উপদ্রবসহ বিভিন্ন সমস্যা সম্পর্কে বক্তব্য দেন। জেলা প্রশাসক বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে তার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান। এছাড়াও তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের ক্ষেত্রে সাংবাদিকদের সহায়তা কামনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com