বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫

  • আপডেট টাইম বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর (পশ্চিমপাড়া) গ্রামে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. দুলাল মিঞা জানান, স্থানীয় আশিকুর রহমান বশর মিয়া গং এবং নজর মিয়া, তুরন মিয়া গংয়ের মধ্যে গত ১ ডিসেম্বর রাতে কথা কাটাকাটির জেরে হাতাহাতির ঘটনা ঘটে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে উত্তেজনা বৃদ্ধি পেয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের খবর পেয়ে এসআই মো. আনিসুল ইসলামের নেতৃত্বে নবীগঞ্জ থানার একটি পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে। ওসি দুলাল মিঞা আরও জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com