শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

স্লো পয়জনিংয়ের মাধ্যমে খালেদা জিয়াকে মৃত্যুর মুখোমুখি করেছে হাসিনা-জি কে গউছ

  • আপডেট টাইম শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- ফ্যাসিষ্ট শেখ হাসিনা এবং আওয়ামীলীগ পালিয়ে যাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু দেশের মানুষকে অরক্ষিত রেখে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া বিদেশে থাকতে রাজী হননি। কারণ আওয়ামীলীগের সাজানো প্রশাসন বর্তমান অন্তর্বর্তী সরকারকে অজনপ্রিয় করার চেষ্টা করবে। এ জন্য অল্প কিছু দিন লন্ডনে চিকিৎসা নিয়েই তিনি দেশে চলে এসেছিলেন। খালেদা জিয়াকে দেশকে ভালবাসেন, দেশের মানুষকে ভালবাসেন।
তিনি গতকাল শুক্রবার বিকালে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভার শুরুতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সভায় জি কে গউছ আরও বলেন- খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্বের কারণেই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল। সেই খালেদা জিয়ার নেতৃত্বেই ফ্যাসিষ্ট শেখ হাসিনার কবল থেকে হাইজেক হওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন যখন তুঙ্গে তখন জনগণ থেকে আলাদা করার জন্য শেখ হাসিনা মাত্র ২ কোটি টাকার মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে প্রেরণ করেছিল। আমাদের নেত্রী আইনের প্রতি শ্রদ্ধাশীল, তিনি ভেবেছিলেন নিশ্চয়ই দেশে আইনের শাসন আছে, তিনি স্বেচ্ছায় আত্মসমর্পন করে কারাগারে গিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা কৌশল করে ৬টি বছর খালেদা জিয়াকে বন্দি করে রেখেছিল। কারাগারে পরিত্যক্ত একটি ভবনে অস্বাস্থ্যকর পরিবেশে বিনা চিকিৎসায় রেখে খালেদা জিয়াকে মৃত্যুর মুখোমুখি করেছিল শেখ হাসিনা। সেই দিন দলের এবং পরিবারের পক্ষ থেকে অনেক আবেদন নিবেদন করলেও খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ দেয়নি সরকার। কারাগারে শেখ হাসিনা নিজের প্রশাসনকে কাজে লাগিয়ে অত্যন্ত সুকৌশলে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খালেদা জিয়ার রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দিয়েছে। স্লো পয়জনিংয়ের মাধ্যমে খালেদা জিয়াকে চূড়ান্ত পর্যায়ে মৃত্যুর মুখোমুখি করেছিল শেখ হাসিনা।
৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বাবু লাল মিয়ার সভাপতিত্বে এবং বামৈ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাজী এনামুল হক, লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. আক্তার আহাদ স্বপন, সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক এডঃ সামছুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, মোঃ সোহেল আহমেদ, মোঃ মোস্তাক তালুকদার, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন, সেলিম মিয়া, দেওয়ান মিয়া, সফর উদ্দিন মিয়া প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com