বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলের মহাসড়কে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ ॥ চালকসহ নিহত ২

  • আপডেট টাইম বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মৌচাক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, পিকআপ চালক আশরাফুল মুক্তাকিম ও সবজি ব্যবসায়ী লিটন গাজী (৫৫)। নিহত আশরাফুলের বাড়ি সিলেটে। তিনি সিলেটের শাহপরান এলাকার ব্যবসায়ী। অপর নিহত পিকআপ চালকের নাম লিটন গাজী। তার বাড়ি কিশোরগঞ্জে।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী আশরাফুল ঢাকা থেকে বিভিন্ন পণ্য নিয়ে পিকআপে করে সিলেট ফিরছিলেন। পিকআপটি বাহুবলের মৌচাক এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছে আহত চালক-সহকারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে গুরুতর আহত অপর ব্যক্তিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়। এ ঘটনায় সড়কে যানজট দেখা দেয়। পরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত উভয় গাড়ি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আবু তাহের দেওয়ান বলেন, নিহত পিকআপ চালক আশরাফুল মুক্তাকিমের মরদেহ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com