মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরীর অভিযোগে শাহজালাল বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ, লেবেলবিহীন পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ও ভেজাল উপাদান ব্যবহারের দায়ে ‘শাহজালাল স্পেশাল বেকারি’কে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ১৮ নভেম্বর মঙ্গলবার নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দেখা যায় যে, বেকারির পণ্যসমূহে কোনো লেবেল বা উৎপাদনের তারিখ নেই, ব্যবহৃত ডালডা, তেল ও ক্রিম মেয়াদোত্তীর্ণ, আর ফুড কালারের পরিবর্তে কাপড়ের রং ব্যবহার করা হচ্ছে। এছাড়া ক্ষতিকর অ্যামোনিয়াম মেশানো খাদ্য উৎপাদনের প্রমাণ মেলে। এরই পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২, ৫১ ও ৫২ ধারায় বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই তা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে স্থানীয় পুলিশ প্রশাসন সহায়তা প্রদান করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com