মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

মাধবপুরে শিক্ষার্থীদের মাদক বিরোধী সমাবেশ

  • আপডেট টাইম সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৪৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে চৌমুহনী খুর্শিদ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে কলেজ হলরুমে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ। সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্লাহ। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতেই পুলিশ কাজ করছে। সামাজিক প্রতিরোধই পারে মাদক নিয়ন্ত্রণকে আরও সুদৃঢ় করতে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহন মিয়া, কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান, চৌমুহনী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আ. আলীম মীর বাদল, অভিভাবক সদস্য ছায়েদুর রহমান, সাবেক সদস্য ফরিদুর রহমান এবং শিক্ষক ইমরুল হাসান শিবলী প্রমুখ। সমাবেশে সাংবাদিক হামিদুর রহমান সঞ্চালকের দায়িত্ব পালন করেন। পরে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ পাঠ করানো হয়। বক্তারা বলেন, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com