বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

শীত আসার সাথে সাথেই সদর হাসপাতালে বাড়ছে রোগী

  • আপডেট টাইম রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টা ॥ শীত আসার সাথে সাথেই হবিগঞ্জের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগের প্রকোপ। বিশেষ করে শিশুরাই এতে আক্রান্ত হচ্ছে বেশি। গতকার সরেজমিন বিভিন্ন হাসপাতাল ঘুরে জানা যায়, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। হবিগঞ্জ সদর হাসপাতালেই চিকিৎসাধীন বেশীরভাগই ঠান্ডাজনিত রোগী। এ ছাড়া নিউমোনিয়া ও অন্যান্য রোগে ভর্তি আছেন অনেকে। আক্রান্ত শিশুদের বেডে স্থান সংকুলান না হওয়ায় হাসপাতালের মেঝেতে রেখে দেয়া হচ্ছে চিকিৎসা। এ ছাড়া জেলার বানিয়াচং, লাখাই, নবীগঞ্জ, মাধবপুর, আজমিরীগঞ্জ, বাহুবল ও চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ভর্তি হচ্ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগী। চিকিৎসকরা জানান, ঠান্ডার কারণে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন বেশি। ২৫০ শয্যার হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসকরা বলেন,‘ তীব্র শীতে শিশুদের কোল্ড ডায়রিয়া দেখা দিয়েছে। এ ছাড়া নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে শিশু এবং বয়স্করাও ভর্তি হচ্ছেন। তবে তারা সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com