সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আলমপুরে বাড়ির জায়গা দখল করতে মা-বোন ও ২ ভাগ্নেকে পিটিয়ে আহত

  • আপডেট টাইম রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাড়ির জায়গা দখল করতে গিয়ে মা-বোন ও ২ ভাগ্নেকে পিটিয়ে আহত করেছে শহরতলীর আলমপুর গ্রামের হাবিবুর রহমান।
অভিযোগে জানা যায়, আলমপুর গ্রামের রঙ্গা মিয়ার মেয়ে শামসুন্নাহার তার পিত্রালয়ে ঘর বানিয়ে অসুস্থ স্বামী সহ দর্ঘদিন ধরে বসবাস করছেন। গত ৬/৭ মাস পূর্বে তার বসত ঘরটি ভেঙ্গে ফেলা হয়। এ ঘটনায় সে বাদী হয়ে ভাই হাবিবুর রহমান ও তার স্ত্রী নাজমা বেগম ও তার স্ত্রীর ভাই অনু মিয়াকে আসামী করে মামলা দায়ের করেন। একদিকে ঘর ভেঙ্গে ফেলার পর শামসুন্নাহার তার বৃদ্ধ মা, অসুস্থ স্বামীসহ অন্যের বাড়িতে আশ্রয় নেন।
শামসুন্নাহার জানান, বাড়ির জায়গা নিয়ে গ্রামে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। শালিসের সিদ্ধান্ত অনুযায়ী বাড়ির দক্ষিন অংশ হাবিবুর রহমান ও উত্তরাংশ বোনদের দেয়্ াহয়। কিন্তু গত ৬ নভেম্বর হাবিবুর রহমান বোনদের অংশ নিয়ে ঘর বানানো নির্মাণ করতে চাইলে শামসুন্নাহার বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে হাবিবুর রহমান তার স্ত্রী নাজমা লোকজন নিয়ে রাতে তাদের উপর হামলা চালায়। এতে শামসুন্নাহার (৪০), তার বৃদ্ধা মা জমিলা বেগম (৮০), ছেলে এলাছ মিয়া (১৮) ও ইলিয়াছ মিয়া (৯) আহত হন। এ ঘটনার পর থেকে শামসুন্নাহার স্বামী, সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com