সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের শপথ ॥ নিজেরা আত্মহত্যা করবো না অন্যদেরও নিরুৎসাহিত করবো

  • আপডেট টাইম শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দারুল হিকমাহ জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা “নিজেরা কখনো আত্মহত্যার পথ বেঁচে নিবে না এবং অন্যদেরও এ পথ বেঁচে নিতে নিরুৎসাহিত করবে। এছাড়াও দাঙ্গার বিরুদ্ধে পারিবারিক আন্দোলন গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে শপথ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উক্ত মাদ্রাসায় আত্মহত্যাকে নিরুৎসাহিতকরণ এবং দাঙ্গা প্রতিরোধ করার লক্ষ্যে একটি জনসচেতনতামূলক অনুষ্টিত সভায় এ শপথ বাক্য পাঠ করেন শিক্ষার্থীরা।
দারুল হিকমাহ জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ লুৎফুর রহমানের সভাপতিত্বে আত্মহত্যাকে নিরুৎসাহিতকরণ এবং দাঙ্গা প্রতিরোধ করার লক্ষ্যে একটি জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ কামরুজ্জামান, সাবেক কাউন্সিলর মোঃ আলা উদ্দিনসহ প্রতিষ্টানের অন্যান্য শিক্ষকবৃন্দ। সভায় বক্তারা আত্মহত্যাকে নিরুৎসাহিত করা এবং দাঙ্গা প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকার উপর আলোকপাত করেন। সভার শেষে উপস্থিত ছাত্ররা উপরোক্ত শপথ গ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, আসুন সবাই মিলে এই সুন্দর পৃথিবীকে উপভোগ করে বাঁচতে শিখি আর দাঙ্গার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com