শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

নবীগঞ্জে সম্পত্তির জন্য বৃদ্ধ মা’কে মারধর ॥ ঘর ছাড়া নিরাপত্তাহীন বৃদ্ধা

  • আপডেট টাইম শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সম্পত্তি হাতিয়ে নিতে বাধা দেয়ায় ৯০ বছরের অশীতিপর বৃদ্ধ মা’কে মারধর করেছে তার ছেলে। ঘটনাটি ঘটেছে গত বুধবার নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খলিলপুর গ্রামে। মারধরের শিকার মহিলার নাম আমিনা বেগম (৯০)। তিনি ওই গ্রামের মৃত রঙ্গু মিয়ার স্ত্রী। মারধরকারী ছেলের নাম আব্দুল মতিন (৫০)।
ঘটনার শিকার আমিনা বেগম জানান, তার ছেলে আব্দুল মতিন দীর্ঘদিন ধরে তার সম্পত্তি হাতিয়ে নিতে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তিনি (আমিনা বেগম) এতে সম্মতি হননি। এ নিয়ে গত বুধবার মা আমিনা বেগম এর সাথে ছেলে আব্দুল মতিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে আব্দুল মতিন ক্ষিপ্ত হয়ে মা আমিনা বেগমকে প্রহার করে বাড়ি থেকে বের করে দেয় এবং ঘরে তালা ঝুলিয়ে দেয়। বাধ্য হয়ে আমিনা বেগম একই গ্রামে তার মেয়ে জায়েদা বেগমের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
এ ব্যাপারে আমিনা বেগমের মেয়ে একই গ্রামের মৃত মনোহর মিয়ার স্ত্রী জায়েদা বেগম জানান, মায়ের সম্পত্তি হাতিয়ে নিতে আমার ভাই আব্দুল মতিন দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। তাতে সম্মতি না দেয়ায় মা’কে কয়েকদিন পর পরই মারধর করে। তাদের ভয়ে গ্রামের কেউই কথা বলার সাহস পায়নি। আমি আমার মা’কে নির্যাতন করার প্রতিবাদ করায় আমাকে আমার ভাই আব্দুল মতিনসহ তার ছেলেরা মারধর করে। আমি মায়ের জমিতে ধান রোপন করলে সেই ধান তারা সম্পূর্ন নষ্ট করে দেয়। এ ব্যাপারে আমি বাদী হয়ে আব্দুল মতিনসহ তার ছেলে আবুল কাশেম, আবু সুফিয়ান, আবু হুয়াররা ও আবু হুজায়ফাকে আসামী করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করি। মামলাটি এফআইআর করা হলেও কোন আসামীকে গ্রেফতার করেনি পুলিশ। তিনি নিরাপত্তহীনতা আছেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com