সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১০২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক (বরইতলা) গ্রামের ভাস্কর ভট্টাচার্য (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ভাস্কর ওই গ্রামের শিবপদ ভট্টাচার্য্যরে পুত্র। গতকাল বৃহস্পতিবার সকালে তার শয়নকক্ষ থেকে ভাস্করের মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়ে ভাস্কর ভট্টাচার্য । গতকাল বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন শয়নকক্ষে ভাস্কর ভট্টাচার্য (৩০)কে গলায় ফাসঁ লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হলে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির এস.আই শওকত আলী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা। তবে আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে বিস্তারিত জানা যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com