সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটে ২১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আব্বাস আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় র‌্যাব-৯ এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুধপাতিল গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম আব্বাস মিয়া (৪২)। তিনি ওই গ্রামের মৃত আশ্রব আলীর পুত্র। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করে। এ সময় আব্বাস মিয়ার কাছ থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র‌্যাব সূত্রে জানা গেছে, আব্বাস দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা জানান, আব্বাস মিয়ার কারণে এলাকায় যুবসমাজ মাদকে আসক্ত হয়ে পড়ছিল। তাকে আটক করায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com