বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল

  • আপডেট টাইম সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে আহলে সুন্নাতওয়াল জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জের উদ্যোগে শহরের চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে লাখো মুসলিম জনতার অংশগ্রহণে বিশাল জশনে জুলুস বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন নিমতলায় গিয়ে সমাবেশে মিলিত হয়। জুলুছে অংশ নেন জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ারুজ্জামান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পরে আহলে সুন্নাতওয়াল জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জের সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মাওলানা এম এ জলিল ও সাংগঠনিক সম্পাদক মাওঃ আবু তৈয়্যব মুজাহিদী’র যৌথ সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মনিরুজ্জামান, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আল্লামা ফরিদ উদ্দিন আহমদ, একতিয়ারপুর দরবার শরীফের পীর মাওলানা মাহবুবুর রহমান কাউছার, খান্দুরা দরবার শরীফের পীর সৈয়দ সোহেল আব্দাল, সংগঠনের উপদেষ্ঠা ডাঃ আহমুদুর রহমান আব্দাল, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, সর্দার মোঃ নুর মিয়া তালুকদার, সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক মাওলানা শহীদুল ইসলাম, অধ্যক্ষ মাওঃ গোলাম সরওয়ার আলম, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মাওলানা রফিকুল ইসলাম জাফরী, এমজি মোহিত, মহিবুল ইসলাম শাহীন, মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী, মুফতি মাওলানা আব্দুল মুকিত, মুফতি আবুল বাশার হানাফী, মুফতি জয়নাল আবেদীন ফারুকী, কাজী মাওলানা সাইফুল মোস্তফা, সৈয়দ মুশফিক আহমেদ, মুফতি তাহির উদ্দিন সিদ্দিকী, মুফতি মাওলানা খায়ের উদ্দিন, মুফতি মোস্তাফিজুর রহমান আজহারী, মাওলানা কাজী কামাল হোসেন, এইচ এম জাহির, মাওলানা রুহুল আমিন, মাওলানা দিদার আলী, হাফেজ জাহিদুল ইসলাম, হাফেজ মাওলানা নাসির উদ্দিন খান, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা সৈয়দ আহমেদ প্রমুখ। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তালাওয়াত করেন কাজী মাওলানা নাজমুল হোসেন। নাতে রাসুল পরিবেশন করেন মুফতি মুজিবুর রহমান খান। সভায় বক্তাগণ বলেন- এ দেশের রাসুল প্রেমিক সুন্নি মুসলমাগণ যতদিন বেঁচে থাকবেন ততদিন ১২ ই রবিউল আউয়াল এর জশনে জুলুছ ঈদে মিলাদুন্নী (সাঃ) এর আয়োজন করা হবে। এ দেশের মানুষ মুসলমান হয়েছেন অলি-আউলিয়াদের উছিলায়। তাদের পবিত্র মাজারের উপর যারা হামলা করেছেন তারাতো কখনো গান, বাজনার আস্তানা, সিনেমা হল কিংবা মদ, গাঁজাসেবীদের আস্তানা ভাংচুর করতে দেখিনি। মঙ্গল শোভাযাত্রার নামে মিলাদুন্নবী বিদ্বেশী তথা কথিত আলেমগন মিছিল বের করে যখন আনন্দ উল্লাস করেন, তখন এ ব্যাপারে কোন ফতোয়া দেওয়া হয়নি। বরং বিশৃংখলা সৃষ্টি করতে মিলাদুন্নবীর অনুষ্ঠান আসলে ফতোয়া দেওয়া হয়। বিগত সরকারের আমলে সনদের স্বীকৃতি পেয়ে সারা দেশে শোকরানা মাহফিল ও মিছিল যদি বৈধ হয়। তাহলে নবী রাহতুললীল আল-আমিন দুনিয়ার আগমনের দিনে শোকরানা মাহফিল ও জুশনে জুলুছ কেন বৈধ হবে না। সভায় বক্তারা আরো বলেন-এই দিনে সকলকে প্রিয়নবীর আদর্শ অনুসরণে অঙ্গীকারাবদ্ধ হতে হবে। আগামীতে আরো ব্যাপক সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে যোগদান করতে হবে। সভাপতির বক্তব্যে আলহাজ্ব রইছ মিয়া বলেন, এদেশ ৯০% মুসলমানদের দেশ, এদেশে কেউ ইসলামের বিরুদ্ধে কথা বললে তার পরিণতি ভাল হবে না। যে বা যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে তাদেরকে অচিরেই সমুচিত জবাব দেওয়া হবে। তিনি আরো বলেন- হবিগঞ্জে বিভিন্ন পীর মাশায়েকদের অসংখ্য মুরিদান ও ভক্তবৃন্দ রয়েছেন। তাদের এবং সকল সুন্নী সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ, হবিগঞ্জ। সকল সুন্নী জনতাকে ঐক্যবদ্ধ করে আগামী দিনগুলিতে সুন্নীয়তের বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি জেলা প্রত্যন্ত অঞ্চল থেকে উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দের সহযোগিতায় লাখো মানুষের অংশগ্রহণে নবী প্রেমীদের প্রাণের অনুষ্ঠান জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) অনুষ্ঠানটি সফল করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সংগঠনের সাধারণ সম্পাদক মাওঃ কাজী এম.এ জলিল তার স্বাগত বক্তব্যে বর্তমান সরকারের নিকট কয়েকটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো-বর্বর ইসরাইল কর্তৃক গাজা ও ফিলিস্তিনীদের হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘের প্রতি সরকারের পক্ষ থেকে জোড়ালো দাবি উত্থাপন করা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যবইয়ে হযরত মোহাম্মদ (সাঃ) ও সাহাবায়ে কেরাম এর জীবনী অন্তভুক্ত করা, আল্লামা নরুল ইসলাম ফারুকী ও মাওলানা রইচ উদ্দিনের হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করা। পরিশেষে মুসলিম উম্মার সমৃদ্ধ ও শান্তি কামনা করে মিলাদ পরিচালনা করেন- মাওলানা হাফেজ আব্দুল হালিম হোসাইনী ও মুনাজাত পরিচালনা করেন নুর মোহাম্মদপুর দরবার শরীফের পীর অধ্যক্ষ আল্লামা আবু তাহের মোহাম্মদ সালাহ উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com