সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শহরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের

  • আপডেট টাইম শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে শ্যামলী ও গোসাইপুরে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে সাংবাদিক হেলালুর রহমানের ওপর হামলা করার জন্য এক পক্ষ তাকে খুঁজছে। গত বৃহস্পতিবার শ্যামলী এলাকার বাসিন্দা কিবরিয়া চৌধুরী বাবলু বাদি হয়ে সদর থানায় মামলা করেন। মামলার আসামিরা হলেন, গোসাইপুর এলাকার হিরা মিয়ার পুত্র নোমান মিয়াসহ ১০ জন। জানা যায়, গত ৩ সেপ্টেম্বর বুধবার বিকালে গোসাইপুরের লোকজন শ্যামলী এলাকায় এসে বাবলুর দোকান ভাংচুর ও লুটপাট চালায়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় মোনায়েব বাবুল, দিপু চৌধুরী, শিবলু গুরুতর আহত হয়। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবনতি হলে বাবুলকে সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়। সদর থানার ওসি শাহাবুদ্দিন শাহীন জানান, এজাহার পেয়েছি। পুলিশ আসামি ধরতে অভিযান চালাচ্ছে। গতকাল রাতে অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করেছে। তবে পালিয়ে যাওয়ায় ধরা সম্ভব হচ্ছে না।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com