মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বৈষম্য বিরোধী মামলায় যুবলীগ নেতা ‘চশমা তারেক’ গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে যুবলীগ নেতা তারেকুল ইসলাম অলি ওরফে ‘চশমা তারেক’ (৪০) কে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের দক্ষিণ শ্যামলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকায় রহমান আলীর পুত্র। পরে তাকে হবিগঞ্জ সদর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত তারেকের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে।
সে সদর থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের আহত কাজী শামীম আহমেদ বাদী দায়েরকৃত মামলার ৯নং আসামী।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি শাহাবুদ্দিন শাহীন বলেন, তারেকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেনাবাহিনী তাকে গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এছাড়াও সে বৈষম্য বিরোধী একটি মামলার আসামি। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনে তাকে রিমান্ডে আনা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com