সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

পণ্যে মেয়াদ ও ওজন না থাকায় নবীগঞ্জে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৫২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর এলাকার জেলা পরিষদ ডাক বাংলোর রোডস্থ অবস্থিত শেখ আলীশা ফুড এবং মাওলানা স্পেশাল বেকারি নামক দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বেকারি পণ্যগুলোতে উৎপাদনের তারিখ, মেয়াদ এবং নিট ওজন উল্লেখ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী এই জরিমানা করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
প্রতিষ্টান দুটি হচ্ছে নবী হোসেনের ছেলে আলমগীর মিয়ার মালিকানাধীন ডাক বাংলো রোড শেখ আলীশা ফুড জরিমানা: ১৫ হাজার টাকা এবং একই রোডে নুরুল হকের ছেলে মো: আলেক মিয়া, প্রতিষ্ঠান মাওলানা স্পেশাল বেকারি ১৫ হাজার টাকা।
এ বিষয়ে ইউএনও রুহুল আমিন বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পণ্যের সঠিক মান এবং ওজন নিশ্চিত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ভোক্তাদের অধিকার সুরক্ষায় এবং মানহীন পণ্য উৎপাদন ও বিক্রি বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com