সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌর শহরে বিদ্যুৎ তারে জড়িয়ে ও ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ির ধাক্কায় দুজন প্রাণ হারিয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) সকাল ৬টার দিকে পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্বারী মোঃ মোশারফ মিয়া (২৪) নামে এক দোকান কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়। নিহত ক্বারী মোশারফ মিয়া উপজেলার পূর্ব মাধবপুর গ্রামের হরমুজ আলীর ছেলে। তিনি মাধবপুরে তার মামার মালিকানাধীন বেকারিতে ভ্যানে বেকারির মালামাল গুছানোর সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
একই দিন সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মনির মোল্লা (৪০) নামে এক মসজিদের ইমাম। তিনি বাঘাসুরা ইউনিয়নের শিবপুর গ্রামের বেনু মিয়ার ছেলে।
জানা গেছে, সকালের কর্মস্থল বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর জামে মসজিদ থেকে বাইসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার পথে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর এলাকায় তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশারফের মৃত্যু ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি। জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে মরদেহ দাফনে আইনগত কোন বাধা নেই।
অন্যদিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনায় কথা নিশ্চিত করে বলেন মানবিক কারনে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com