সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে মাদ্রাসার ছাত্রের ছুরিকাঘাতে অপর ছাত্র নিহত ছুরিসহ ঘাতক নবীন আটক

  • আপডেট টাইম বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৫১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মাদ্রাসার এক শিশু আরেক শিশুকে ধারালো ছুরি দিয়ে হত্যা করে ঝোপে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে খবর পেয়ে নিহত আশরাফুল ইসলাম রাফি (৮) এর লাশ মাদ্রাসার পাশে ঝোপ থেকে পুলিশ উদ্ধার করে। নিহত রাফি নাসিরনগর উপজেলার চাপড়তলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইটাখোলাস্থ আলহাজ ইয়াসমিন ফয়সল দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র শাহপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে এহসানুল হক নবীন (৯) এ ঘটনা ঘটায়। প্রতিদিনের ন্যায়, গতকাল ফজরের নামাজ শেষে সকালের পড়া শেষ করে সকল ছাত্ররা ঘুমিয়ে পড়ে। নবীন মাদ্রাসার শিক্ষক ছাত্রদের চোখে ফাঁকি দিয়ে পরিকল্পনা করে জুতা আনার কথা বলে রাফিকে নিয়ে যায় মাদ্রাসার সীমানা প্রাচীরের ভিতর দক্ষিণ পাশে একটি ঝোপে। সেখানে নিয়ে ছুরি দিয়ে উপুর্যপুরি আঘাত করে রাফির মৃত্যু নিশ্চিত করে ঝোপের ভিতর কাদামাটিতে ফেলে চলে আসে। পরে ওই মাদ্রাসার দুই শিক্ষার্থী বিষয়টি জানতে পেয়ে নবীনকে আটক করে শিক্ষককে খবর দেয়। শিক্ষকরা স্থানীয় ইউ/পি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সুহেলকে জানালে তিনি পুলিশ সহ ঘটনাস্থলে উপস্থিত হন। থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ কবির হোসেন একদল পুলিশ নিয়ে লাশ উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন। পর্যায়ক্রমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com