মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর উপহারে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জার্ম প্লাজম কার্যক্রম শুরু

  • আপডেট টাইম বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে সোমবার (২৫ আগষ্ট) একাডেমিক ভবন-১ এর সম্মুখস্থলে জার্ম প্লাজম সেন্টার তৈরীর নিমিত্তে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। হাফিজা খাতুন মেমোরিয়াল ট্রাস্ট ও কৃষাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রখ্যাত জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্ম প্লাজম কার্যক্রম শুরুর লক্ষ্যে জেনেটিক সম্পদ উপহার প্রদান করেছেন, যা বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী ধানের জাতসমূহ নিয়ে গঠিত। এর মধ্যে রয়েছে বিখ্যাত কাসালাথ জাত, যা ড. চৌধুরী পূর্বে পুনরুদ্ধার করেছিলেন। এছাড়া রয়েছে ড. আবেদ চৌধুরী উদ্ভাবিত ধানের জাত কে-৪, কে-৬, কে-১১, কে-১৪, কালো ধান (স্থানীয় সিলেটি জাত), পাইকেশ্বরী (স্থানীয় সিলেটি জাত), খাসালাথ (স্থানীয় সিলেটি জাত), বারোশ (স্থানীয় সিলেটি জাত), চেঙ্গরি (স্থানীয় সিলেটি জাত), ঐতিহ্যবাহী সিলেটি আমন, আবেদ ধান (আবেদ চৌধুরী উদ্ভাবিত আমন জাত)। উপহার প্রাপ্ত বীজের তালিয়ায় রয়েছে মেথি শিম, কালো বরবটি, উড়দ, মুগ ডাল, দেশি বরবটি, গরুর মটর, সুগন্ধি শাক, তিল, কালো সরিষা, কাউন, হলুদ সরিষা, চিয়া, তিসি, পাট (তন্তু জাতীয়), লাল ভুট্টা, কালো ভুট্টা, সাদা ভুট্টা, হলুদ ভুট্টা, মিশ্র ভুট্টা, কাউন (রাসেল জাত), দেশি পাট, কুটু শস্য, সূর্যমুখী, দেশি কালো বরবটি, দেশি মিশ্র বরবটি, বুনো চেরি টমেটো, মটরশুঁটি, দেশি সেম শিম, দেশি অড়হর, ঝিঙা। এছাড়াও ৯৪ টি আগর গাছের চারাও রয়েছে জার্ম প্লাজমের জন্য উপহারের তালিকায়। পঞ্চব্রীহি ধানের জাত সহ নানা জাতের উদ্ভাবক ড. আবেদ চৌধুরী মূলত মাতৃভূমির প্রতি আবেগের জায়গা থেকে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়কে এসব জেনেটিক সম্পদ উপহার প্রদান করেছেন। তাঁর মাতা হাফিজা খাতুন চৌধুরীর স্মৃতিকে কেন্দ্র করে হাফিজা খাতুন মেমোরিয়াল ট্রাস্ট পরিচালিত হয় যাঁর জন্ম হবিগঞ্জে। জার্মপ্লাজম কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। কৃষাণ ফাউন্ডেশন ও হাফিজা খাতুন মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে জার্ম প্লাজম সেন্টার তৈরীর উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, বিশিষ্ট জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর দেয়া উপহারের মাধ্যমে জার্ম প্লাজম কার্যক্রম শুরু হচ্ছে। তাঁর এই গুরুত্বপূর্ণ ফসলের জেনেটিক সম্পদসমূহের উপহার ভবিষ্যতে উদ্ভিদ জীববিজ্ঞান, জেনেটিক সম্পদ সংরক্ষণ এবং ফসল উদ্ভিদবিদ্যায় গবেষণা ত্বরান্বিত করতে মূখ্য ভূমিকা পালন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com