নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা বিএনপির ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির বিরুদ্ধে জুতা ও ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিতভাবে এই কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার রাত ৯ টার দিকে উপজেলা বিএনপি যুবদল ও ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে মিছিলটি শুরু হয়। পরে মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিল শেষে পথোসভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এনাম উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক বিএনপি নেতা নুরুল গনি চৌধুরী সোহেল, সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী রিপন, ছাত্রদলের সাবেক সভাপতি হারুনুর রশিদ হারুন, পৌর যুবদলের সাবেক আহবায়ক সাহেদুল ইসলাম চৌধুরী রিপন, শাহজাহান চৌধুরীসহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ শোল বছর দলের দুঃসময়ে নির্যাতন-জুলুম সহ্য করে মাঠে থাকা প্রকৃত নেতাকর্মীদের উপেক্ষা করে পকেটভিত্তিক কমিটি ঘোষণা করা হয়েছে। তারা এ কমিটিকে ‘অবৈধ ও বিতর্কিত’ আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি ঘোষণার দাবি জানান।
এ সময় বক্তারা আরও বলেন “বসন্তের কাক-পাপিয়া আর কুকিলেরা এখন পদ-পদোবি বাণিজ্যে মেতে উঠেছে। অথচ ত্যাগী নেতাকর্মীরা আজ উপেক্ষিত। দলের তৃণোমূল কর্মীরা এই অবিচার মানবে না।”