সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১১৪ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় রাহিনুর রহমান সুহিনুর (২৫) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। নিহত রাহিনুর রহমান উপজেলার মুড়াউড়া গ্রামের জহির আলীর ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেরপুর হাইওয়ে থানার সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মুড়াউড়া এলাকায় সিলেটগামী একটি ট্রাক সিএনজিকে পেছন থেকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন চালক রাহিনুর। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউ খালি না থাকায় তাকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়। শনিবার জানাজা শেষে মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com