স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার মি. বার্গারে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় সেখানে থাকা কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা লুকিয়ে পড়ে ও পালানোর চেষ্টা করে। সেনাবাহিনী প্রতিটি কক্ষ তল্লাশি করে তাঁদের বের করে আনে। পরে সিদ্ধান্ত হয়, অভিভাবকদের ডেকে বিষয়টি জানানো হবে। তবে শেষ পর্যন্ত সম্মানের কথা বিবেচনা করে সতর্ক করে তাঁদের ছেড়ে দেওয়া হয়। আমরা অভিভাবকদের বোধ হয় আরও সচেতন হতে হবে।