বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে গানিং পার্ক এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের গানিং পার্ক এলাকায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি একে এম শাহাবুদ্দিন শাহীন পিপিএমের উপস্থিতিতে রাত্রে পাহারা ব্যবস্থাসহ বিভিন্ন নিরাপত্তা পদক্ষেপ নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা হয়।
রবিবার দিনগত রাত ১২টায় আয়োজিত সভায় ওসি স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে রাত্রিকালীন পাহারার প্রশংসা করেন এবং অপরাধ মোকাবেলায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি অনুরোধ করেন, আইন নিজের হাতে না নিয়ে অপরাধীদের যথাযথভাবে পুলিশের কাছে সোপর্দ করার মাধ্যমে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা হোক।
এলাকার প্রতি ঘরে ঘরে রোটেশন পদ্ধতিতে পাহারাদার নিয়োগ করা হয় এবং তাদের জন্য পোশাক ও বাঁশি প্রদান করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ ন্যাশনাল ক্লাবের সভাপতিও বিশিষ্ট ব্যবসায়ী শংকর দাস। সভায় এসআই ধ্রুবেশ চক্রবর্তী কৃতিক, দৈনিক বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি নুরুজ্জামান ভূইয়া মামুন, তুষার রায়, আবিদুর রহমান, সুজন রায়, মিল্টন, বিষু রায়, কাঞ্চনসহ এলাকার যুবসমাজ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গানিং পার্ক এলাকায় কয়েক বছর যাবত স্থানীয়দের স্ব-উদ্যোগে রাত্রিকালীন পাহারা প্রদান করা হচ্ছে, যা এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com