সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে পিকআপের সাথে সংঘর্ষে সিএনজি চালক নিহত

  • আপডেট টাইম সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর কোম্পানীর নিকট সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহতসহ ৫ জন আহত হয়েছে। গতকাল রবিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, সিএনজি অটোরিকশা প্রায়ই দ্রুতগতিতে চলে। যাত্রীরা বারবার নিষেধ করার পরও তারা আমলে না নিয়ে বেপরোয়া গতিতে চলার কারণে দুর্ঘটনা ঘটে। গতকাল নতুন ব্রিজ থেকে খোয়াই সিএনজি নামের একটি সিএনজি যাত্রী নিয়ে হবিগঞ্জ আসে। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি থেকে ছিটকে পড়ে চালক ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় অন্যান্য যাত্রীরা গুরুতর আহত হন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com