সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নাজিরপুর গ্রামে সংঘর্ষে মহিলাসহ আহত ১০

  • আপডেট টাইম সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নাজিরপুর গ্রামে সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। এ সময় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গতকাল রবিবার বিকালে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের সবুজ আলীর সাথে সারাজ আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে দু’পক্ষের লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে আহত অবস্থায় সবুজ আলী, রানু বেগম, জাকিয়া, আলমগীর, হৃদয় মিয়া, জাহাঙ্গীর মিয়া, রাকিব মিয়া, মিজানুর রহমান, জরিনা খাতুনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যদেরকে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে কোর্ট স্টেশন ফাঁড়ির এসআই আব্দুল মান্নানের নেতৃত্বে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com