মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি পালন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গনঅভ্যুত্থান দিবস উদযাপন করা হচ্ছে। গত ৫ আগষ্ট সকাল ৮টায় শহীদদের কবরে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয় প্রশাসনের পক্ষ থেকে। পরে সকালে জেলা শিল্পকলা একাডেমীতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয়। হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার নুরুল ইসলাম, সিভিল সার্জন ডা: রত্নদ্বীপ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামূল হক, আশরাফুল ইসলাম সুজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ তালুকদার, সদস্য সচিব মাহদী হাসান, আহত জুলাই যোদ্ধা লাদেন আহমেদ প্রমুখ। আলোচনা সভা শেষে হবিগঞ্জ জেলা পরিষদের ব্যবস্থাপনায় “জাগো বাংলাদেশ ৩৬ জুলাই ২০২৪” নাটক মঞ্চায়ন করা হয়। এছাড়ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com