মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে কৌশলে পাচারকালে মদসহ মাদক কারবারি আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১১১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৯০ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বিকেলে সাড়ে ৪টায় দিকে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদ উল্লাহ নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। অভিযানকালে একটি পিকআপ ভ্যান আটক করা হয়। এ রসময় তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৯০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার এবং নজির উদ্দিন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।আটককৃত নজির সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নোয়ামাটি গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র।
মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে। মাধবপুর-চুনারুঘাট সার্কেল এএসপি সামিউল হক জানান, এই ধরনের মাদক পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com