বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

আজ ভয়াল ৫ আগষ্ট ॥ বানিয়াচঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ৯ পরিবারের ক্ষোভ প্রকাশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে ৯ জন নিহত হওয়ার ঘটনায় ১ বছরের মধ্যেও বিচার কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহত ৯ শহীদের পরিবারের সদস্যরা। গত বছরের ওই দিনে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে গুরুতর আহতবস্থায় ৮ জনকে বানিয়াচং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরো ১ জনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ায় ৯ এ। এ ঘটনায় নিহত ৯ জনের মধ্যে অন্যতম শিশু হাসান মিয়ার (১২) বাবা মো. ছানু মিয়া বাদী হয়ে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ময়েজ উদ্দিনকে প্রধান করে ১৬০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ৩০০ জনকে। মামলার এজাহারে বলা হয়, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে বানিয়াচং উপজেলার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে সমবেত হন কয়েক’শ শিক্ষার্থী। পরে তাঁদের একটি মিছিল বড়বাজার হয়ে থানার সামনে দিয়ে রওনা হয়। পথে ঈদগা এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের বাঁধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটি থেকে এক পর্যায়ে আওয়ামী লীগ নেতা-কর্মীরা ছাত্রদের ওপর হামলা চালান এবং গুলি চালান। এতে ঘটনাস্থলেই বানিয়াচং উপজেলার যাত্রাপাশা মহল্লার হাসান মিয়া (১২), মাঝের মহল্লার আশরাফুল ইসলাম (১৭), পাড়াগাও মহল্লার মোজাক্কির মিয়া (৪০), কামালখানি মহল্লার নয়ন মিয়া (২০), যাতুকর্নপাড়া মহল্লার তোফাজ্জল (১৮), পূর্বঘর গ্রামের সাদিকুর (৩০), কামালখানি গ্রামের আকিনুর মিয়া (৩২), খন্দকার মহল্লার আনাছ মিয়া (১৮) ও সাগরদিঘি এলাকার সোহেল আখঞ্জী (৩৫) নিহত হন। এ মামলায় এখন পর্যন্ত সাবেক সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খানসহ ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা বর্তমানে জেল হাজতে রয়েছে। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত জুলাই যোদ্ধা মোঃ খাইরুল ঠাকুর সাথে আলাপকালে তিনি জানান, বানিয়াচংয়ে ৯ হত্যা মামলার আজ ১ বছর পুর্ণ হয়েছে। এখন পর্যন্ত এ মামলায় দৃশ্যমান কোন অগ্রগতি দেখা যাচ্ছে না। যা খুবই দুঃখ জনক। এ মামলায় এজাহার নামীয় ১৬০জন আসামীর মধ্যে মাত্র ২৫ জন গ্রেফতার হয়েছে। অন্য আসামীদের গ্রেফতার পূর্বক মামলাটি দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যের মধ্যে নিয়ে আসতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তুফার সাথে আলাপকালে তিনি জানান, আমি বানিয়াচং থানায় যোগদানের পরপরই এ মামলার আসামীদের গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান চালাই। এখন পর্যন্ত এ মামলায় ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশের একাধিক টীম মাঠে কাজ করে যাচ্ছে। মামলাটি একটি চাঞ্চল্যকর গুরুত্বপুর্ন মামলা। স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহনসহ আনুসাঙ্গিক অনেক বিষয়ে মামলার যতেষ্ট অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com