সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শহরে বিএনপির অফিসে অগ্নিসংযোগ মামলার আসামি গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুর এবং বৈষম্য বিরোধী মামলার এজাহারভুক্ত আসামি আতর আলী (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হবিগঞ্জ সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, আতর আলী, গত ৩ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের পক্ষ নিয়ে সিনেমা হলের বিএনপি অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ করেন। আগুনে বিএনপি অফিস পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ইনাতাবাদ এলাকার তাহির মিয়া বাদি হয়ে আতর আলীসহ প্রায় অর্ধশত লোককে আসামি করে মামলা করেন। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে। গতকাল বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। স্থানীয়রা জানান, আতর আলী আওয়ামী লীগ কর্মী। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com