সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুর-চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ॥ বিপুল পরিমাণ মাদক উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ৫৫ বিজিবি গত ২৪ ঘন্টায় জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৩টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে বিজিবির সদস্যরা মোট ২৯ লক্ষ ২৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য এবং মাদকদ্রব্য জব্দ করতে সম হয়। গোপন তথ্যের ভিত্তিতে মাধবপুর উপজেলাধীন সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেলিয়াপাড়া ১০নং চা বাগান নামক স্থানে চোরাচালানী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিজিবি সদস্যরা তথ্য অনুযায়ী সম্ভাব্য সন্দেহজনক স্থান তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২৭ লক্ষ একাশি হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা এবং ফুসকা জব্দ করতে সক্ষম হয়। এছাড়াও চুনারুঘাট উপজেলাধীন গুইবিল বিওপির নিয়মিত টহল দল সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। যার সিজার মূল্য একানব্বই হাজার টাকা। পাশাপাশি মাধবপুর উপজেলাধীন তেলিয়াপাড়া এবং মনতলা বিওপি হতে পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বায়ান্ন হাজার টাকা মূল্যের ১৪ কেজি ভারতীয় গাঁজা ও ১২ ক্যান বিয়ার জব্দ করেছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে আটককৃত মালামাল এবং মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হচ্ছে। চোরাচালান বিরোধী পরিচালিত অভিযানের বিষয়ে হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান ও মাদকদ্রব্যের ভয়াবহতা থেকে দেশ ও সমাজকে রা করাই আমাদের অঙ্গীকার। সাম্প্রতিক অভিযানে আটক পণ্যগুলো ৫৫ বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানের সার্থকতার প্রতিফলন।” তিনি আরও বলেন, “সরাইল রিজিয়নের আওতাধীন শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ ৫৫ বিজিবি নিয়মিতভাবে দায়িত্বপূর্ণ দুর্গম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, চলতি জুলাই মাসে এই পর্যন্ত ৫৫ বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ২ কোটি ৩৫ লক্ষ ১২ হাজার ৫০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করেছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com