স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রমি চৌধুরী (১২) নামে অপহৃতা কিশোরীকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাহিল মিয়া (২২) নামে অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সাহিল মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম লেঞ্জাপাড়া গ্রামের শিমুল মিয়ার পুত্র। পুলিশ সূত্র জানায়, গত ২৪ জুলাই গভীর রাতে অভিযান চালিয়ে সাহিল মিয়াকে গ্রেফতার করা হয় এবং কিশোরীকে উদ্ধার করা হয়। এর আগে কিশোরীর পরিবার শায়েস্তাগঞ্জ থানায় মামলা করলে পুলিশ কিশোরীকে উদ্ধারে অভিযান চালায়। গ্রেফতার সাহিলকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।