রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাধবপুরে জুলাই শহীদ দিবস পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১২০ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয় মসজিদে।
বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম। সভায় বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি সিরাজুল ইসলাম তানজিল, মাছুম, নিহত ও আহত অভিভাবকরা জুলাই গণঅভ্যুত্থানের দিনগুলোর অভিজ্ঞতা তুলে ধরেন।
আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মুজিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর, অফিসার ইনচার্জ মোঃ জাহিদ বিন কাশেম, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা জামায়াতের আমির আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাংবাদিক তোফাজ্জল হোসেন, আলমগীর কবির সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ জুলাই গণঅভ্যুত্থানের কথা তুলে ধরেন।
সভায় বক্তারা বলেন, এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে আবু সাঈদরা জীবন দিয়েছেন। তাদের স্বপ্ন বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করা হবে। মাধবপুরে এক শহীদ পরিবারের পাশেও থাকবে উপজেলা প্রশাসন। সভায় বলা হয়, জুলাই গণঅভ্যুত্থাতে মাধবপুরে ৪ জন আহত হন। যারা এরইমধ্যে গেজেটভুক্ত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com