বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জেলা কারাগার ধারণ ক্ষমতার ৩ গুণ বেশি হাজতি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নানা সমস্যায় জর্জরিত হবিগঞ্জ জেলা কারাগার। প্রচন্ড গরমে কষ্টে জীবন যাপন করছে বন্দিরা। পানি-বিদ্যুৎ-সহ নানা সমস্যায় দিন কাটাতে হচ্ছে তাদের। ধারণ ক্ষমতার চেয়ে ৩ গুণ বেশি হওয়ায় অনেককেই সিলেট কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। ফলে বন্দিদের সাথে স্বজনরা দেখা করতে পারছেন না। মহামারী করোনার সময় বন্দিদের সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করে দেয়া হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও ১৫ দিনে একবার বন্দিদের সাথে দেখা করতে পারেন স্বজনরা। অনেক বন্দি আছেন যারা বছরের পর বছর কারাগারে আছেন। কিন্তু স্বজনদের দেখা পাচ্ছেন না। কারাগারে দেখা করতে এলেও আগের নিয়ম বহাল থাকায় দেখা করতে পারছেন না। কারাসূত্রে জানা গেছে, বন্দিদের ধারণ ক্ষমতা ৫শ কয়েদি। কিন্তু বাস্তবে ২-৩ গুণ বন্দি রয়েছেন সেখানে। এতে করে একটি কক্ষে একাধিককে কয়েদিকে গাদাগাদি করে বাস করতে হচ্ছে। তাছাড়া ৪টি ৪ তলা ভবনে ৪টি ওয়ার্ড রয়েছে। এর মধ্যে একটি ওয়ার্ডের কাজ চলছে। ফলে সমস্যা আরও বাড়ছে। রাজনৈতিক, মারামারি, মাদকসহ বিভিন্ন মামলার আসামি রয়েছে এই কারাগারে। এ বিষয়ে জেলার মুজিবুর রহমান ভূইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপরের নির্দেশে মাদকের মামলায় অনেক আসামিকে সিলেটে হস্তান্তর করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশেই ১৫ দিনে একবার বন্দিদের সাথে সাক্ষাতের সুযোগ দেয়া হয় এবং বন্দিদের সাথে স্বজনরা ফোনেও কথা বলতে পারেন। কিছুদিনের মধ্যেই এ সমস্যার সমাধান হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com