মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে বিজিবি’র অধিনায়ক তানজিলুর রহমান চক্র ভেঙে দিতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘পরিষ্কার যুক্তি, প্রতিরোধে মুক্তি’ “চক্র ভেঙে ফেলুন, সংঘবদ্ধ অপরাধ দমন করুন।” জাতিসংঘ ঘোষিত এ বছরের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্বব্যাপী গতকাল পালিত হয়েছে “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫”।
বিশেষ এই দিবস উপলক্ষে বাংলাদেশ গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। এই কর্মসূচিগুলোর মূল লক্ষ্য ছিল মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা।
দিবসটি উপলক্ষে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে ইউনিট সদরসহ আশপাশের এলাকায় উন্মুক্ত ও দৃশ্যমান স্থানে প্যানাফেক্স বোর্ড স্থাপন ও সাধারণ মানুষের মাঝে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবহিত করতে লিফলেট বিতরণ করা হয়।
এছাড়া ব্যাটালিয়ন সদর দপ্তরের চিত্তবিনোদন কক্ষে এক বিশেষ প্রেষণামূলক কাশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তে মাদক অনুপ্রবেশ রোধে যেমন নিয়মিত অভিযান চলছে, তেমনি জনগণকে সচেতন করাও আমাদের অন্যতম দায়িত্ব। তিনি বলেন, চক্র ভেঙে দিতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
তিনি আরও বলেন, এই দিবসকে কেন্দ্র করে পরিচালিত সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। যা ভবিষ্যতে সমাজে মাদকবিরোধী মনোভাব সৃষ্টি করতে সহায়ক হবে।
দিবসটি উপলক্ষ্যে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ ১৬টি বর্ডার আউট পোস্ট (বিওপি)-এর ব্যবস্থাপনায় নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। বিওপি সদস্যরা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার স্থাপন করেন এবং স্থানীয় জনসাধারণের মাঝে ৩ হাজার পিস সচেতনতামূলক লিফলেট/পোস্টার বিতরণ করেন। পাশাপাশি জনসমাবেশ ও সভার মাধ্যমে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের কুফল সম্পর্কে সবাইকে অবহিত করা হয়। এতে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। জনসচেতনতা বৃদ্ধির এই ধারাবাহিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ৫৫ বিজিবি।
উল্লেখ্য, ২০২৫ সালে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর নিয়ন্ত্রণাধীন সীমান্ত এলাকা থেকে বিজিবির নিয়মিত অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে। তার মধ্যে রয়েছে মোট ১ কোটি ৯২ লক্ষ ৮৭ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় মদ ৫,১০৮ বোতল, বাংলাদেশী মদ ৮৫ লিটার, ভারতীয় গাঁজা ২,৩৫৮ কেজি, ফেন্সিডিল ২৫৭ বোতল, বিয়ার ৪০৫ ক্যান, ইয়াবা ১০,০৪৮ পিস, ইস্কফ সিরাপ ৩২১ বোতল। এসব অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com