সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে “পার্টনার” কংগ্রেস অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৮২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় অনুষ্ঠিত হলো “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” এর আওতাধীন একদিনব্যাপী কংগ্রেস। গতকাল শুক্রবার উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম। কৃষি সম্প্রসারন কর্মকর্তা জীবন ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন। তিনি বলেন, “কৃষি ও পুষ্টির উন্নয়নের পাশাপাশি উদ্যোক্তা তৈরির মাধ্যমে টেকসই গ্রামীণ অর্থনীতি গড়তে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আক্তারুজ্জামান এবং মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার,কৃষক আঃ বাছির বদু। তাঁরা বলেন, “এই প্রকল্পের মাধ্যমে নতুন কৃষি প্রযুক্তি, পুষ্টি সচেতনতা এবং স্থানীয় উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়েছে।” দিনব্যাপী এই কংগ্রেসে কৃষক, উদ্যোক্তা, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com