রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবীগঞ্জে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় হোমল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন জে.কে স্কুল ॥ সেরা বক্তা আদিব

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৬৯ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৫।
গতকাল সোমবার (১৮ মে) বেলা ১১ টায় নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার ছয়টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। চূড়ান্ত পর্বে হোমল্যান্ড আইডিয়াল স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় নবীগঞ্জ যুগল কিশোর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় (জে.কে স্কুল)। বিজয়ী দলের নেতৃত্বে ছিলেন আদিব আহমেদ। তার সঙ্গী ছিলেন আদিল আহমেদ ও সুস্মিতা পাল অর্তি। সেরা বক্তার পুরস্কারও অর্জন করেন আদিব আহমেদ। হোমল্যান্ড আইডিয়াল স্কুলের পক্ষে বিতর্কে অংশ নেন দলনেতা মাইসা ইসলাম, পূজা দাশ এবং স্বস্তিকা ভৌমিক। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন নবীগঞ্জ সরকারি কলেজের প্রভাষক রেজাউল আলম। বিচারকের দায়িত্বে ছিলেন আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফাতেমা মোতালেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাহানাজ ইসলাম এবং দিনারপুর ডিগ্রি কলেজের প্রভাষক আব্বাস আলী। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায় এবং সঞ্চালনায় ছিলেন নবীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফয়জুর রব পনির।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ অঞ্চলের উপপরিচালক মো. এরশাদ মিয়া বলেন, “দুর্নীতি কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটি একটি সামাজিক ব্যাধি। তরুণ প্রজন্ম সচেতন থাকলে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।” তিনি আরও বলেন, “দুদক শুধু তদন্ত ও আইনি পদক্ষেপই নেয় না, বরং দুর্নীতি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমেও সম্পৃক্ত।” এসময় তিনি শিক্ষার্থীদের যেকোনো দুর্নীতির অভিযোগ জানাতে দুদকের হটলাইন নম্বর ১০৬-এ ফোন করার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা দুপ্রক’র সহ-সভাপতি কাঞ্চন বণিক, সদস্য সাইফুর রহমান খান ও পলাশ বণিক।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিতর্ক প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের যুক্তি বিশ্লেষণ, আত্মবিশ্বাস এবং নৈতিক সচেতনতা বৃদ্ধি করা। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের মাঝে ক্রেস্ট ও আর্থিক সম্মাননা প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com