রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দিলীপ কান্ত নাথ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৮১ বা পড়া হয়েছে

স্টাপ রিপোর্টার ॥ অভিন্ন মানদণ্ডে মূল্যায়নের ভিত্তিতে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ। থানার আইনশৃংখলা রক্ষা, দ্রুত অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং থানার সার্বিক ব্যবস্থাপনায় দক্ষ নেতৃত্বের জন্য এ স্বীকৃতি দেওয়া হয়। জেলা পুলিশের অভ্যন্তরীণ মূল্যায়নে তিনি অন্যান্য অফিসারদের মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করেন।
শায়েস্তাগঞ্জ থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বে এলাকায় মাদক বিরোধী নির্মুল অভিযান, অপরাধ দমন, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম এবং দ্রুত নাগরিক সেবা প্রদান উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এই সম্মাননায় ওসি দিলীপ কান্ত নাথ জেলা পুলিশ এবং থানার সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এ অর্জনে সহকর্মী ও স্থানীয়দের মধ্যে প্রশংসার জোয়ার বইছে। গতকাল সোমবার হবিগঞ্জ জেলা পুলিশ লাইনে পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও উক্ত সভায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সোহেল রানা, জেলা গোয়েন্দা শাখা হবিগঞ্জ, সার্জেন্ট নজরুল ইসলাম প্রিন্স, সার্জেন্ট মোঃ মনিরুজ্জামান মাধবপুর ট্রাফিক, এস আই রিপন সিংহ জেলা গোয়েন্দা শাখা এ এস আই আতিকুর রহমান মাধবপুর থানা, এএসআই তাওহিদ বিশ্বাস হবিগঞ্জ সদর থানা হবিগঞ্জের ভালো কাজের জন্য পুরস্কৃত করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com