স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ফুলমতি বেগম (৫০) বাহুবল উপজেলার চানপুর গ্রামের ম”ত রহিম উল্লার স্ত্রী বলে জানা গেছে। রোববার (১১ মে) সকাল ৮টার দিকে নিজ বাড়িতে কাজ করছিলেন। এ সময় কাঁচা বাঁশে বিদ্যুতের তার লাগানো থাকায় ফুলমতি বেগম বাঁশ ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বজনরা তাকে হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।